রবিবার ১৪ জুন ২০২৬
Online Edition

জাতীয় ক্রিকেট লিগে তানজিদের সেঞ্চুরি 

স্পোর্টস রিপোর্টার: জাতীয় ক্রিকেট লিগে সেঞ্চুরি করেছেন তানজিদ হাসান। জাতীয় ক্রিকেট লিগ শুরুর প্রথম দিনে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় রাজশাহী বিভাগ ও খুলনা বিভাগ। প্রথম দিন শেষে তানজিদ হাসান তামিমের সেঞ্চুরিতে রাজশাহী রানের পাহাড় গড়েছে। দিন শেষে তাদের সংগ্রহ ৪ উইকেটে ৩৮৫ রান। সিলেটে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া রাজশাহী শুরুতে অবশ্য চাপেই পড়েছিল। দলীয় ৭২ রানে সাব্বির হোসেন (à§§à§®) ও হাবিবুর রহমান (à§§à§©) ফেরেন। তবে তৃতীয় উইকেটে তানজিদ ও প্রীতম কুমার ১০৫ রানের জুটি গড়েন। প্রীতম ৪৬ রান করে আউট হন। চতুর্থ উইকেটে এবার ফরহাদ হোসেনকে সঙ্গে নিয়ে জুনিয়র তামিম এগিয়ে নেন দলকে। ৭৪ রানের জুটির পর ফিরতে হয় সেঞ্চুরিয়ান তানজিদকে। 

অনলাইন আপডেট

আর্কাইভ